Angel Sohaga 500gm
এঞ্জেল সোহাগা
(বোরিক এসিড) ১০০% বোরিক এসিড, বোরন ১৭%
বোরন উদ্ভিদের জন্য একটি অতি প্রয়োজনীয় গৌণ খাদ্যোপাদান। বোরনের অভাবে গাছের স্বাভাবিক শরীরবৃত্তীয় কার্যাবলী ব্যহত হয় ফলে ফসলের বৃদ্ধি ও ফলনে মারাত্বক প্রভাব পরে।
এঞ্জেল সোহাগা এ উদ্ভিদের গৌণ খাদ্যোপাদান বোরন (ই) ১৭% বিদ্যমান। ইহা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যাবশ্যকীয়। মাটিতে বোরনের ঘাটতি পূরণ করতে এবং ফসলের আশানুরূপ ফলন পেতে এঞ্জেল সোহাগা ব্যবহার করুন।
বোরনের অভাবজনীয় লক্ষণ:
বোরনের অভাবে গাছের পাতা খর্বাকার ও কোঁকড়ানো হয় এবং ক্লোরোফিলের পরিমান কমে যায় ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
নতুন গজানো পাতার আাগা সাদা হয়ে যায় ও পাতার কিনারা মুড়ে যায় ফলে গাছের বৃদ্ধি ব্যহত হয়।
টিউবার (আলু) ও ফলের বিবর্ণ দাগ পড়ে ফলে ফলের বৃদ্ধি কমে যায়।
শিকরের বৃদ্ধি বাধাগ্রস্থ হয় ও ফলের আকার বাঁকা হয়।
বোরনের কাজ:
গাছের ক্যালসিয়াম ও ফসফরাস গ্রহণে সহায়তা করে ফলে গাছে সময়মত ফুল ও ফল আসে।
প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে ফলে ফসলের ফলন বৃদ্ধি পায়।
নাইট্রোজের শোষনে সহায়তা করে ফলে গাছের সতেজতা বৃদ্ধি পায়।
ভূট্টা ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এঞ্জেল সোহাগা ভূমিকা পালন করে।

Reviews
Clear filtersThere are no reviews yet.