Angel Root Power 1kg
এঞ্জেল রুট পাওয়ার
মুল উপাদান: ১-ন্যাপথ্যালিক এসিটিক এসিড ৯৮%
শিকড় বর্ধনকারী প্লান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর)
ব্যবহারের উপকারিতা:
এঞ্জেল রুট পাওয়ার জমি তৈরির সময় শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে বীজ বপন বা চারা রোপন করলে বীজের অঙ্কুরোদগম ও শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয়। প্রতিটি জীবিত বীজ থেকে সুস্থ, সবল ও বলিষ্ঠ চারা দ্রুত গজায়, তাই পলন বাড়ে।
এঞ্জেল রুট পাওয়ার ব্যবহারে চারাগুলো শুরুতেই খুব শক্তিশালী হয়ে গজায় এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষা অনেকগুণ বেশি ও দীর্ঘ হয়। ফলে গাছ মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারে, তাই ফলন বৃদ্ধি পায়।
এঞ্জেল রুট পাওয়ার ব্যবহারে বীজের উষ্ণতা বৃদ্ধি করে সুপ্ততা ভেঙ্গে ফেলে। ফলে ঠান্ডা আবহাওয়াতে ও শীতকালে মাটিতে যে সকল বীজ গজতে অনেক সময় লাগে, ঐ সকল বীজ থেকেও চারা অল্প সময়ে বেরিয়ে আসতে সাহায্য করে।
এঞ্জেল রুট পাওয়ার ব্যবহারে রুপান্তরিত কাণ্ড, যেমন: আলু, পিঁয়াজ, রসুন, আদা, গাজর, শালগম ইত্যাদির কোষ বিভাজন ত্বরান্বিত করে। ফলে ঐ সকল ফসলের ফলন অনেকাংশে বৃদ্ধি পায়।
এঞ্জেল রুট পাওয়ার-এ আছে বিশ্বস্বীকৃত রুট হরমোন এনএএ, ফলে প্রতিকুল কৃষিজ পরিবেশে (অতি শীত বা খরা) গাছের খাদ্য গ্রহণের উপযোগী শিকড় বিস্তারে সাহায্য করে। তাই সহজে গাছ সহজের মরে না।
এঞ্জেল রুট পাওয়ার ব্যবহারে ফসল/গাছ দৃঢ়ভাবে বেড়ে ওঠে। ফলে ঝড়-বৃষ্টিতে সহজেই গাছ হেলে বা ভেঙ্গে পড়ে না।
এঞ্জেল রুট পাওয়ার ফসলের আগাম পরিপক্কতা আনতে সহায়তা করে।
ব্যবহারবিধি:
শেষ চাষের সময় অন্যান্য সারের সঙ্গে এঞ্জেল রুট পাওয়ার মিশিয়ে নিম্নলিখিত মাত্রায় প্রয়োগ করতে হবে। তবে ফল গাছের ক্ষেত্রে অন্যান্য সারের সঙ্গে এঞ্জেল রুট পাওয়ার মিশিয়ে গাছের গোড়ায় বা গর্তে প্রয়োগ করতে হবে। উল্লেখ্য যে, এঞ্জেল রুট পাওয়ার কোনো অবস্থাতেই স্প্রে করা উচিত নয়।

Reviews
Clear filtersThere are no reviews yet.