Angel Paclomax 500ml
এঞ্জেল প্যাকলোম্যাক্স
(প্যাকলোবিউট্রাজল ২৫% এসসি)
একটি উচ্চ কার্যকরী, শক্তিশালী ও সিস্টেমিক উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক।
ব্যবহারবিধি:
যে আম গাছে এক বছর ফল হয়, পরের বছর হয় না, সে গাছে এঞ্জেল প্যাকলোম্যাক্স ব্যবহার করুন। আম সংগ্রহের ৭০-৭৫ দিন পর ডালপালা ছাঁটাই করে গাছের চারপাশে ৪ ফুট দূরে ৩-৪ ইঞ্চি চওড়া ও ৫-৬ ইঞ্চি গভীর নালা তৈরি করে নির্ধারিত মাত্রায় এঞ্জেল প্যাকলোম্যাক্স পানিতে মিশিয়ে নালায় সমভাবে প্রয়োগ করুন।
সাবধানতা:
১২ বছরের কম বা ৫০ বছরের বেশি বয়সি, রোগাক্রান্ত বা দুর্বল গাছে এঞ্জেল প্যাকলোম্যাক্স ব্যবহার করবেন না। ব্যবহৃত বাগানে নতুন গাছ রোপণ করলে পুরাতন গাছের স্থানে লাগানো যাবে না। এটি ফসল, মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ, তবে পানি ঘাটতির সময় বা অন্য কোনো রাসায়নিকের সাথে এঞ্জেল প্যাকলোম্যাক্স মিশিয়ে ব্যবহার করা যাবে না। এঞ্জেল প্যাকলোম্যাক্স ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ফল পাকানোর জন্য এঞ্জেল প্যাকলোম্যাক্স ব্যবহারযোগ্য নয়।
উপাদান:
প্রতি লিটার এঞ্জেল প্যাকলোম্যাক্স-এ ২৫০ গ্রাম প্যাকলোবিউট্রাজল বিদ্যমান।
উপকারিতা:
আমাদের দেশের বেশিরভাগ আম গাছ এক বছর ফল দেয়, পরের বছর দেয় না, যা কৃষকের ক্ষতি ও উৎপাদন হ্রাসের কারণ। এঞ্জেল প্যাকলোম্যাক্স এই বৈশিষ্ট্য পরিবর্তন করে গাছকে প্রতি বছর ফল ধরতে সহায়তা করে, ফলে কৃষক লাভবান হয় ও আমের উৎপাদন বৃদ্ধি পায়।
প্রয়োগমাত্রা:
শুধুমাত্র ১২-৫০ বছর বয়সের আম গাছে ব্যবহারের জন্য অনুমোদিত। এঞ্জেল প্যাকলোম্যাক্স ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

Reviews
Clear filtersThere are no reviews yet.