Angel Langol
এঞ্জেল লাঙ্গল
(ম্যাগনেসিয়াম সালফেট)
উপাদানঃ
এঞ্জেল লাঙ্গল ম্যাগনেসিয়াম ও সালফার সমন্বয়ে গঠিত একটি ম্যাগনেসিয়াম সালফেট যৌগ। এতে আছে ম্যাগনেসিয়াম ৯.৫% এবং সালফার ১২.৫%।
প্রয়োগক্ষেত্র:
এঞ্জেল লাঙ্গল ম্যাগনেসিয়াম ও সালফারের ঘাটতি পূরণের মাধ্যমে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। ধান, শাক-সবজি, আলু, টমেটো, আখ, পান, পাট, ডাল ও তৈলবীজ জাতীয় ফসলে এঞ্জেল লাঙ্গল কার্যকরী।
ম্যাগনেসিয়াম ও সালফার এর অভাবজনিত লক্ষণসমূহ:
ধান, গম, ভুট্টা ইত্যাদি দানা জাতীয় ফসলে গাছ হলুদাভ বর্ণ ধারন করে। সালোকসংশ্লেষণের হার কম হওয়ায় গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয় এবং ফলন কমে যায়।
শাক-সবজিতে গাছের পাতার মধ্যশিরা বরাবর হলুদ বা লালচে বর্ণ ধারণ করে, পাতার কিনারা কুঁকড়ে যায় এবং অপরিপক্ক পাতা ও ফল ঝরে পড়ে।
গাছের মূলে শাখা-প্রশাখা কম হয়, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।
অনুমোদিত মাত্রাঃ একর প্রতি ৬ কেজি
ব্যবহারবিধিঃ শেষ চাষের পূর্বে মাটিতে অনুমোদিত মাত্রায় এঞ্জেল লাঙ্গল প্রয়োগ করুন। ফসলের শারিরীক বৃদ্ধির সময় ম্যাগনেসিয়াম ও সালফার এর অভাবজনিত লক্ষণ দেখা দিলে উপরি প্রয়োগ হিসাবে প্রতি লিটার পানিতে ১২ গ্রাম এঞ্জেল লাঙ্গল মিশিয়ে ভালভাবে স্প্রে করুন।
এঞ্জেল লাঙ্গল ব্যাবহারের উপকারিতা:
গাছের শিকড় বিস্তারে সহায়তা করে, ফলে গাছ স্বভাবিক বৃদ্ধি লাভ করে।
পাতার হলুদ বা লালচে বর্ণ দূর করে এবং পাতার কিনারা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা পায়।
গাছের পাতা ও ফল ঝরা বন্ধ করে।
ফসলের ঠাণ্ডা ও ক্ষরা সহিষ্ণুতা বৃদ্ধি করে।
ফসলের ফলন বাড়ায় এবং গুণগত মান বৃদ্ধি করে।
বিষাক্ততাঃ
অনুমোদিত মাত্রায় ব্যবহারকারীর উপর এর বিষক্রিয়ার কোন নজির নেই। টিএসপি বা ডিএপি সারের সাথে মিশিয়ে এঞ্জেল লাঙ্গল ব্যবহার করবেন না।
সাবধানতাঃ
মানুষ ও পশুখাদ্য হতে দুরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।

Reviews
Clear filtersThere are no reviews yet.